ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

প্রতিবন্ধকতাকে জয় করে আন্তর্জাতিক অঙ্গনে শ্রীমঙ্গলের চৈতী


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ৪:১৮

শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয় এ সত্যের জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কিশোরী চৈতী রানী দেব। সমস্ত প্রতিকূলতা ও সীমাবদ্ধতাকে অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ১৩ বছরের এই দৌড়বিদ। আগামী ৭ থেকে ১৪ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫-এ অংশ নেবে চৈতী।

উপজেলার ভুনবীর ইউনিয়নের সাধারণ কৃষক সত্য দেব ও গৃহিণী পূর্ণিমা রানী দেবের চার মেয়ের মধ্যে সবচেয়ে ছোট চৈতী। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হলেও অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায় তাকে এগিয়ে যেতে সাহস যুগিয়েছে। বর্তমানে সে উপজেলার ভুনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি, কিন্তু স্বপ্নের উচ্চতা অনেক বড়।

বাংলাদেশ জাতীয় প্যারালিম্পিক কমিটি (এনপিসি বাংলাদেশ)-এর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পর্যায়ের এ প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে লড়বে চৈতী। সে পড়াশোনার পাশাপাশি নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করছে।

শ্রীমঙ্গলের স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেনডেন্স (এসএইচআই) এর প্রশিক্ষক দেব প্রসাদ শীল বলেন, দীর্ঘদিনের প্রস্তুতির ফল এটি। জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে চৈতী আন্তর্জাতিক সুযোগ পেয়েছে। সামনে সে ঢাকায় ক্যাম্পে অনুশীলন করবে। রাষ্ট্র ও সমাজ পাশে দাঁড়ালে চৈতী আরও বড় অর্জন এনে দিতে পারবে।

এসএইচআই প্রতিষ্ঠাতা শারমিন ফারহানা চৌধুরী বলেন, শুরুতে চৈতী ও তার পরিবার বিষয়টিকে গুরুত্ব দেয়নি। পরবর্তীতে ধারাবাহিক প্রশিক্ষণ ও উৎসাহে আজ আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে সে। এটি শুধু চৈতীর অর্জন নয়, এই অঞ্চলের মেয়েদের জন্য এটি বড় অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, চৈতী জিতুক বা না জিতুক এই অংশগ্রহণই তার জীবনের বড় সাফল্য। সে প্রমাণ করে দেবে শারীরিক প্রতিবন্ধকতা কোনো সীমাবদ্ধতা নয়, সুযোগ ও সহযোগিতা পেলে তারাও দেশকে গর্বিত করতে পারে।

 নিজের অনুভূতি জানিয়ে  বলেন, এশিয়ার ৪৫টি দেশের দেড় হাজারের মতো ক্রীড়াবিদ অংশ নেবেন এই প্রতিযোগিতায়। সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারায় আমি গর্বিত। আমি দেশকে সবার সামনে মর্যাদার সঙ্গে তুলে ধরতে চাই।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস

আদমদীঘিতে দুই মাদক সেবীর জেল-জরিমানা

বড়লেখায় মাদক কারবারিসহ সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেফতার

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জের দুই যুবক নিহতের খবর, লাশ ফেরতের দাবি

বাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পেকুয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

পদ্মাচরে কাকন বাহিনীর নেতৃত্বে বদল: নতুন মাঠ নেতা মিলন চৌধুরী ও বক্কার, আত্মগোপনে ইঞ্জিনিয়ার কাকন