সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় সম্মাননা পেলেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার ইনচার্জ
মহাসড়কে শৃঙ্খলার দৃষ্টান্ত: হাটিকুমরুল হাইওয়ে থানার ওসিকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার
রবিবার (১০ নভেম্বর) বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ পরিচালনা সভা অনুষ্ঠিত হয়।
মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার অবদান ও সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলের স্বীকৃতি হিসেবে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেনকে দুটি সম্মাননা স্মারক প্রদান করেছেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোঃ শহিদ উল্লাহ্।
গত অক্টোবর মাসে হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের অধীনে থাকা আটটি থানার মধ্যে সর্বাধিক প্রসিকিউশন দাখিল করে শৃঙ্খলা রক্ষায় বিশেষ সাফল্য অর্জন করে হাটিকুমরুল হাইওয়ে থানা।
বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ পরিচালনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়।
উক্ত সভায় হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের আটটি থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, “মহাসড়কে শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে হাটিকুমরুল হাইওয়ে থানা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সম্মাননা ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।''
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন