ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

নড়াইলে অ্যারাইজ আইএনএইচ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ৪:৫২

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামে বায়ার ক্রপসায়েন্স অ্যারাইজ আইএনএইচ ১৬০১৯ জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শতাধিক কৃষকের উপস্থিতিতে এই মাঠে ধান কর্তন করা হয় এবং বিঘাপ্রতি ২৩-২৪ মন ধান পেয়েছেন উক্ত চাষিরা।

গত সোমবার (১০ নভেম্বর) বিকালে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো: আরিফুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকুনুজ্জামান। এছাড়াও বায়ার এর উর্ধতন কর্মকর্তা কৃষিবিদ রাশেদ উল ইসলাম, কৃষিবিদ চন্দন কুমার মিত্র, মো.মোস্তাকিম, কৃষিবিদ তরিকুল ইসলাম এবং কৃষিবিদ হাবিবুল বাশার প্রমুখ।

নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ মো.রোকুনুজ্জামান বলেন, এ ধানের জীবন কাল ১২০ থেকে ১৩০ দিন। যার ফলে যে জমিতে একটি ফসল হত সেখানে দুইটি ফসল উৎপাদন করতে পারবে কৃষকরা।

নড়াইলের কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো: আরিফুর রহমান বলেন, এ জাতের ধান চাষে আমন মৌসুমে কৃষক কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারবেন এবং ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে অবদান রাখতে পারবেন।

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ: সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক

দুর্নীতিমুক্ত হাটিকুমরুল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল

ভাত না খেয়ে ১৩ বছরে কিশোর বাঁধন

বড়লেখায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ হাজার শিশু

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গ্রেপ্তারের একদিন পর কারাগারে সাতকানিয়ার এক যুবলীগ নেতার মৃত্যু

পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ

পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস

রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২

প্রবাসীদের নিয়ে মানবিক ও স্বেচ্ছাসেবী সংঘটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা