ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গাজীপুরে রাত থেকে ভোর পর্যন্ত দুর্বৃত্তের আগুনে পুড়লো তিন বাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ১২:৫২

গাজীপুরে পৃথক তিন স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার শ্রীপুর, মহানগরীর ভোগড়া বাইপাস ও চক্রবর্তী এলাকায় এসব অগ্নিসংযোগ করা হয়। তিনটি ঘটনায় বাসগুলো পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১০টার দিকে গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকার চন্দ্রা-নবীনগর সড়কে। জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে দাঁড়ানো একটি বাসের নিচে এক মেকানিক মেরামতের কাজ করছিলেন। এসময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। এতে বাসের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দ্বিতীয় ঘটনা ঘটে ভোর পৌনে ৫টার দিকে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায়। সেখানে ‘পার্সোনাল ফিলিং স্টেশন’র পাশে দাঁড় করিয়ে রাখা বনশ্রী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান জানান, পার্সনাল ফিলিং স্টেশনের পাশে বনশ্রী পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। হঠাৎ দুর্বৃত্তরা এসে তাতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন ভোর ৫টা ২০ মিনিটের দিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে সর্বশেষ ভোর পাঁচটার দিকে মহানগরীর ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এখানকার মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র

নবীগঞ্জে দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা জামায়াতের নতুন আমির মাওলানা আব্দুর রব