কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের মনোনয়ন ঘিরে দাউদকান্দিতে ছাত্রদলের 'তারুণ্যের আনন্দ মিছিল'
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন-কে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ায় দাউদকান্দি জুড়ে বইছে উৎসবের আমেজ। এই মনোনয়নকে স্বাগত জানিয়ে সোমবার (১০ নভেম্বর) বিকেলে গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে এক বিশাল তারুণ্যের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিটেশ্বর বাজার থেকে শুরু হয়ে গৌরীপুর-মতলব সড়ক প্রদক্ষিণ করে। এতে দাউদকান্দি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও তরুণ কর্মীরা অংশ নেন। “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”, “গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন” এবং “ড. মোশাররফ হোসেন, আমরা তোমার সাথেই আছি”- এসব স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতা মোঃ শাকিল আহম্মেদ চৌধুরী বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছেন ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার। দাউদকান্দি-মেঘনার উন্নয়ন, শিক্ষা বিস্তার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা।” তিনি আরও বলেন, “তরুণ প্রজন্ম আজ ঐক্যবদ্ধ-আমাদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে। এই ভোট হবে পরিবর্তনের, এই ভোট হবে গণতন্ত্রের পুনর্জাগরণের।” আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার তরুণ শিক্ষার্থীরা। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিএনপির এই মনোনয়ন ঘোষণার পর দাউদকান্দি-মেঘনা জুড়ে তরুণ ভোটারদের মাঝে নতুন করে উৎসাহ ও প্রত্যাশা জেগে উঠেছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত দিয়ে এক কিশোরীকে ভারতে পাচারের সময় পাচারকারী আটক
ইসলামপুর ইউনিয়ন যুবদলের জনপ্রিয় নেতা, মোশারফ
কুড়িগ্রামের ৪০০ বছরের কালের সাক্ষী চান্দামারী মসজিদ
বিএসটিআই অনুমোদন ছাড়াই সলঙ্গায় রয়েল রূপালী হোটেলে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর দই-মিষ্টি
পূর্বধলায় ডেঙ্গুর বিরুদ্ধে মাঠে নবাগত ইউএনও
পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার
দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত
নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা
কাউনিয়ায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, তিনজন কারাগারে
চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর: ওসিসহ স্থানীয় সরকারকে আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ
দুমকিতে র্যাবের অভিযানে গাঁজাসহ যুব আন্দোলনের নেতা আটক
সাভারে আল মুসলিম গ্রুপের সহস্রাধিক শ্রমিককে বিনা নোটিশে ছাটাই, শ্রমিকরা রাস্তায়