দাগনভূঞায় জামায়াতের পথসভায় আজহারুল ইসলামের বক্তব্য
বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা ও পৌর শাখার আয়োজনে দাগনভূঞা জিরো পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, “যারা জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারাই আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না, আমরা স্বাধীনতার পক্ষে কিন্তু ভারতের বিরুদ্ধে ছিলাম। এজন্য আমাদের স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যার মাধ্যমে জামায়াতের মজলুম নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “যারা জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে উল্লাস করেছে, তারা আজ কোথায়? শহীদ মীর কাসেম আলী ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার অপরাধে দেশে ফিরে এসেছিলেন, চোরের মতো বিদেশে লুকিয়ে থাকেননি। পরে তাকে মিথ্যা মামলায় মানবতাবিরোধী আখ্যা দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছে।” আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “তারা অসহায় নেতাকর্মীদের ফেলে রেখে কোটি কোটি টাকা পাচার করে পালিয়েছে। আর যারা দেশের পক্ষে কাজ করে, তারা কখনো পালায় না।” তিনি বলেন, “আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। একবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখুন আমরা কেমন কাজ করি। রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের চেহারা পাল্টে দেব। দুর্নীতি করব না, করতেও দেব না। কৃষি ও শিল্প মন্ত্রণালয় পরিচালনার সময় এক টাকার দুর্নীতির অভিযোগও কেউ দিতে পারেনি।” সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দিন এবং সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারী আবু সাঈদ মুহাম্মদ কামরুজ্জমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, ফেনী জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মোঃ ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী দক্ষিণ মজলিশে শুরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়