ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ মানুষ,জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গণশুনানিতে উপস্থিত নাগরিকরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি সেবা, সামাজিক নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় প্রশাসনিক সেবাসমূহ নিয়ে তাঁদের সমস্যা ও পরামর্শ তুলে ধরেন। উপজেলা প্রশাসন তা মনোযোগ সহকারে শোনেন এবং অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁর বক্তব্যে বলেন,গণশুনানি হচ্ছে জনগণের কথা সরাসরি শোনার একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে সরকার জনগণের কাছে আরও জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে চায়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি), দীপ জন মিত্র, উপজেলার অফিস সহকারী নিপেন কুমার রায়,দৈনিক সকালের সময় উপজেলা প্রতিনিধি,এস এম মহিবুল নঈম সিমন সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, এ সময় উপস্থিত ছিলেন।
গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের প্রশাসনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারী।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ