ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বোদায় এসিল্যান্ডের উপর হামলা : আটক-২
বোদায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসার সময় মব সৃষ্টি করে জব্দকৃত মামামাল লুট করে এবং হামলা করার চেষ্টা করে। এতে অংশ নেওয়ার অভিযোগে পুলিশ ২ জনকে আটক করেছে।
জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে বোদা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(১) এ উল্লেখিত ৪(খ)ধাারা মোতাবেক আকাশ মসলা ঘর থেকে ৭৮.৯৫ কেজি ও আইয়ুব মসলা ঘর থেকে ১৩৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দ করা পলিথিন নিয়ে আসার সময় অতর্কিত হামলা করার চেষ্টা করে স্থানীয় ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা।
এসময় ব্যবসায়ী,কর্মচারী ও উত্তেজিত জনতা এসিল্যান্ড অফিসেরসামনে উপস্থিত হলে বোদা সেনাক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফরহাদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও বোদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বোদা পৌর সদরের হামিদুল ইসলামের পুত্র হাসান আলীকে ভ্রাম্যমান আদালতে ১২দিনের কারাদন্ড প্রদান করা হয় এবং একটি নিয়মিত মামলা রুজু করে হায়দার আলীকে আটক করে বোদা থানায় সোপর্দ করা হয়েছে।
এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হলে আমি সহ ভুমি অফিসের দুই জন সদস্য ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয় ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা।
বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, এসি ল্যান্ড, থানা পুলিশ ও এসিল্যান্ড কার্যালয়ের সদস্যদের উপর হামলার ঘটনায় ৭ জনকে আসামী করে নিয়মিত মামলা রুজু হয়েছে। এ ঘটনায় একজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন