ধামইরহাটে শিক্ষার্থীদের নিয়ে পানি ও বর্জ্য ব্যস্থাপনা বিষয়ে সচেতনতামুলক স্কুল ক্যাম্পেইন
নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে পানি ও বর্জ্য ব্যবস্থাপনার উপর সচেতনতামুলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর (বুধবার) বেলা ১১ টায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সুইজারল্যান্ডের অর্থায়নে ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এর কারিগরি সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্লাস্টিক-পলিথিনের অবাধ ব্যবহার বন্ধে করনীয় শীর্ষক, অঙ্কন প্রতিযোগিতা, প্লাস্টিক বর্জ্য দিয়ে পুনর্ব্যবহারয্যো জিনিস তৈরী ও উপস্থিত বক্তব্য প্রদান করে শিক্ষার্থীরা। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম লিটন, বিশেষ অতিথি হিসেবে যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ইএসডিওর গোফরইমপ্যাক্ট কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার পজিদুর রহমান, ইএসডিওর কো-অর্ডিনেটর (সিএমএল) রেদয়ানুর রহমান, আউটরিচ মোবিলাইজেশন অফিসার শাহানাজ পারভীন, শাপলা বানুসহ বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরী প্লাস্টিক বর্জ্য দিয়ে পুনর্ব্যবহারয্যো জিনিসপত্র পরিদর্শন করেন এবং তা ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতাবৃদ্ধি ও মাটির ক্ষতিরোধ করার পরিকল্পনা শ্রবন করেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান