লকডাউনে ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
আওয়ামী লীগের ডাকা ঢাকামুখী লকডাউনের প্রভাবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর অংশে যান চলাচল ছিল প্রায় বন্ধ। ফলে সকাল থেকেই মহাসড়কটি ফাঁকা দেখা গেছে।
সাধারণত এই সড়কে সকাল থেকে রাত পর্যন্ত ঢাকাগামী ও সিলেটগামী যাত্রীবাহী বাস, ট্রাক, পণ্যবাহী লরি ও প্রাইভেটকারের চাপ থাকে। কিন্তু আজ সকালে মহাসড়কের মাধবপুর, জগদিশপুর, অলিপুর এলাকাজুড়ে দেখা গেছে জনশূন্য পরিবেশ।
স্থানীয়রা জানান, ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে কঠোর অবস্থান ও লকডাউনের ঘোষণা আসার পর থেকেই বাস মালিক ও চালকরা নিরাপত্তার কথা ভেবে যানবাহন বন্ধ রাখেন। কিন্তু দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও সিএনজি অটো রিক্সা সহ ছোট ছোট যান চলাচল করতে দেখা গেছে ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল্লাহ বলেন, দূরপাল্লার যানবাহনের সংখ্যা কমে গেছে। ছোট ছোট যান চলাচল স্বাভাবিক আছে । তবে নিরাপত্তার স্বার্থে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মাধবপুর একালায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে । যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।
এদিকে, যানবাহন বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
এমএসএম / এমএসএম
৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩