ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ার অ্যাপেক্স ফোম কারখায়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ২৭-৯-২০২১ বিকাল ৫:১০

রাজধানী ঢাকার শিল্প শহর আশুলিয়ায় অ্যাপেক্স ফোম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কারখানাটির প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার লিয়াকত আলী সড়কসংলগ্ন অ্যাপেক্স ফোম তৈরির কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপরে দৈনিক সকালের সময়কে এ তথ্য জানিয়েছেন আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৩টার দিকে খবর পেয়ে তাদের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যায়। কারখানা বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের সময় ওই কারখানায় কোনো শ্রমিক ছিল না। তাই তারা তালা ভেঙে কারখানায় প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করলেও পরে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পার্শ্ববর্তী ধামরাই স্টেশনের আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে আগের উদ্ধারকর্মীদের সাথে যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটি সেমিপাকা হওয়ায় নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি সকালের সময় প্রতিনিধিকে বলেন, অগ্নিকাণ্ডে কারখানাটির প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান