ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মাধবপুরে তিন কোটি টাকার সেতু অচল : দুর্ভোগে চা শ্রমিক


মাধবপুর প্রতিনিধি photo মাধবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১১-২০২৫ দুপুর ৪:৫৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি দুই বছর ধরে অচল হয়ে পড়ে আছে। উন্নয়ন নয়, বরং এ সেতুটি এখন স্থানীয়দের জন্য পরিণত হয়েছে এক ভয়াবহ মরণফাঁদে। প্রতিদিন বাগানের প্রায় ১০ হাজার বাসিন্দা ও ২ হাজার ৩০০-এর বেশি চা শ্রমিককে অতিক্রম করতে হচ্ছে চরম ভোগান্তি।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতার ফলেই উদ্বোধনের কিছুদিনের মধ্যেই সেতুর দুই পাশের সংযোগমাটি ধসে পড়ে। এরপর দীর্ঘ দুই বছরেও নেয়া হয়নি কোনো সংস্কার উদ্যোগ। ফলে চা শ্রমিকসহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে ছড়া নদী পার হতে বাধ্য হতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এ পথ চলা হয়ে ওঠে ভয়ংকর ঝুঁকিপূর্ণ।

২০ নম্বর সেকশনের শ্রমিকরা জানান, সেতুটি এখন যেন এক মৃত্যুফাঁদ। শ্রমিক অর্চনা রানী ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই বছর ধরে এই ভাঙা ব্রিজের কারণে প্রচণ্ড কষ্টে চলাফেরা করতে হচ্ছে। বৃষ্টি হলে ছড়া পার হওয়ার ভয়েই কাজে যেতে মন চায় না।

সুরমা চা বাগানের সহকারী ব্যবস্থাপক কমল সরকার বলেন, সেতুটি ভেঙে যাওয়ার পর থেকেই উপজেলা প্রশাসন ও এলজিইডিকে বারবার জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি।

উপজেলা প্রকৌশলী রেজাউল নবী বলেন, দায়িত্ব নেওয়ার পর সেতুর বেহাল অবস্থার বিষয়টি আমার নজরে এসেছে। সংস্কারের জন্য নতুন বাজেট প্রয়োজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তা অবহিত করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি অল্পসময়েই ধসে পড়লেও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন উঠছে কাজের মান ও নজরদারির ওপর। অবহেলায় পড়ে থাকা এই সেতুর কারণে চা বাগান এলাকায় পণ্য পরিবহন, শ্রমিক চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রা একেবারেই স্থবির হয়ে পড়েছে।

চা শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের দাবি—অবিলম্বে সেতুটি সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হোক।

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন