ঢাকা মঙ্গলবার, ২ জুন, ২০২৬

একটি দল বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে : মির্জা ফখরুল


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ২:১৬

একটি দল বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের সমাধি জিয়ারত শেষে তিনি এই কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, একটি দল বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না।

এ অবস্থায় তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভাজন সৃষ্টি করা যাবে না।তিনি বলেন, ব্যারিস্টার আমিনুল হক এমপি ও মন্ত্রী থেকে এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন। এ এলাকায় তার পরিবারের অবদান আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার এ আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরীফকে দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করতে হবে।

এর আগে মির্জা ফখরুল গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের পর তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে থাকার আহ্বান জানান।

এ সময় বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

এমএসএম / এমএসএম

হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র এদেশের মানুষ হতে দেবে না

মুকসুদপুর রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও মোবাইল ফোন জব্দ

তাড়াশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি ভিপি আয়নুল হক

বড়লেখায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, স্মারকলিপি প্রদান

দেশে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, জবাবদিহিতা নিশ্চিতের দাবি এবি পার্টির

নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

ঈদের আনন্দে মুখর ধামরাইয়ের আলাদীনস পার্ক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ মহসীন

গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ

রায়পুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় জিডি