সুনামগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপশাখা উদ্বোধন
সুনামগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৯১তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ায় সিলেট সুবিদবাজার শাখার নিয়ন্ত্রণাধীন সুনামগঞ্জ ইউনাইটেড কমাশির্য়াল উপশাখার উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র নাদের বখত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুসনুর, সাধারণ সম্পাদক মো. জাহেদ হাসান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, চেম্বার অব কমার্সের পরিচালক জিএম তাসহীজ, ব্যবসায়ী/ক্রেতা নাদির আহমদ, সেলিম উদ্দিন, সাবেক কাউন্সিলার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, অ্যাড. কামাল হোসেন, পৌর কাউন্সিলর মোশারফ হোসেন, সৈয়দ ইয়াছিনুর রশিদ ইয়াসিন, আহম্মদ নুর, মহিলা কাউন্সিলর সামিয়া চৌধুরী, সৈয়দা জাহানারা বেগম, পিয়ারা বেগম, আব্দুল হালিম, সায়েম, সিলেট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের রিজিওনাল প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিনুল হক চৌধুরী, সুবিদ বাজার শাখাপ্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন চৌধুরী, সিলেট উপশহর শাখার প্রধান ও ভাইস প্রেসিডেন্ট সব্যসাচী গুপ্ত, সিলেটের শিবগঞ্জ শাখার প্রধান ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বিশ্বজিৎ ওন, সিলেটের লামা বাজার শাখার প্রধান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শামসুল আমিন চৌধুরী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশ এখন ডিজিটাল পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি সাধাণ মানুষও এখন ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে চলেছেন। সারাদেশের ন্যায় সুনামগঞ্জ শহরে এখন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপশাখা খোলা হয়েছে। সুনামগঞ্জের গ্রাহকদের সেবা প্রদানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপশাখার বলিষ্ঠ ভূমিকা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করে ব্যাংক কর্তৃপক্ষ।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত