ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

মাধবপুরে বিএনপির সমাবেশে জনস্রোত


মাধবপুর প্রতিনিধি photo মাধবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ১:১৩

হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো: ফয়সলের সমর্থনে রোববার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি বাজারে অনুষ্ঠিত মহাসমাবেশ পরিণত হয় লাখো মানুষের জনসাগরে। দুপুর থেকেই ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগুলো থেকে নেতাকর্মী ও ভোটাররা ব্যানার–ফেস্টুন, ঢাক–ঢোল আর ধানের শীষের প্রতীক হাতে মিছিলসহকারে সমাবেশস্থলে আসতে থাকেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত মিছিলের ঢল থামেনি এক মুহূর্তও।

বিকেল ৪টার দিকে নোয়াহাটি বাজার মাঠ ছিল উপচে পড়া ভিড়ে লোকারণ্য। নারী–পুরুষ, কৃষক, শ্রমজীবী, ব্যবসায়ী, চা–শ্রমিক—সব শ্রেণির মানুষের অংশগ্রহণে পুরো বাজার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেন,
আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসা নিয়েই মানুষের সেবা করতে চাই। শহীদ জিয়ার আদর্শে বাংলাদেশকে নাগরিক অধিকারের দেশ হিসেবে গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে এমন রাষ্ট্র চাই, যেখানে কারও রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে অবহেলা বা হয়রানির শিকার হতে হবে না।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো: শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি পারভেজ চৌধুরী, যুগ্ম সম্পাদক হোসাইন মো: রফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে এ গণজোয়ারই মানুষের প্রতিবাদের ভাষা। মাধবপুর–চুনারুঘাটে পরিবর্তনের স্রোত বইতে শুরু করেছে।

এদিকে সমাবেশকে ঘিরে সারাদিন নোয়াহাটি বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। চা বাগানের নারী–পুরুষ বাদ্যযন্ত্র বাজিয়ে, রঙিন টি–শার্ট পরে দলে দলে যোগ দিলে জনসভা হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে মাধবপুরে এত বড় জনসমাবেশ আর দেখা যায়নি। আজকের এই উপস্থিতি স্পষ্ট করছে—হবিগঞ্জ–৪ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা

খালিয়াজুরীতে ভারতীয় পণ্য ও মাদকসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ

সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা

জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র

বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬

সোনালু ফুলের হলুদ আভায় সেজেছে বারহাট্টার প্রকৃতি

মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার

খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছ অবমুক্ত

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়