শেখ হাসিনার রায়কে ঘিরে নিরাপত্তা জোরদার
গত বছর জুলাই–আগস্টে ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে গাজীপুরের কোনাবাড়ীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে কোনাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে কোনাবাড়ী থানা পুলিশ। সাধারণ মানুষের নিরাপত্তা ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সতর্কতা জারি করা হয়।
এদিকে, কোনাবাড়ী থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিষিদ্ধ দল আ.লীগের সম্ভাব্য নৈরাজ্য ঠেকাতে সকাল থেকেই বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. মামুনুর রশীদ বলেন, “মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের রায় আজ ঘোষণা হবে। এই রায়কে কেন্দ্র করে সন্ত্রাসী সংগঠন আ.লীগ যাতে কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য কোনাবাড়ী থানা বিএনপির নেতাকর্মীরা মাঠে আছে।”
তিনি আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ