রাজিবপুরের কোদালকাটিতে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে সুষম বণ্টনে অনিয়ম এর প্রতিবাদে মানববন্ধন
সোমবার বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি সদস্য আনোয়ার হোসেন, লাল মিয়া, নুরিমা খাতুন, মিনারা খাতুন সহ আরো অনেকে ।
বক্তারা অভিযোগ করেন—
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান এবং পলাতক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর ছক্কুর যোগসাজশে প্রকল্প বণ্টনে অনিয়ম করা হয়েছে। ইউপি সদস্যদের ভুয়া স্বাক্ষর ব্যবহার করে রেজুলেশন তৈরি করে প্রকল্প অনুমোদনের অভিযোগও তোলেন তারা।
এ ছাড়া ইউনিয়নের ইউজার আইডি–পাসওয়ার্ড জেলা প্রশাসক এর অফিস আদেশে প্যানেল চেয়ারম্যানকে দেওয়া হলেও তা স্থানীয় ভাবে দেয়া হয়নি, ঊপজেলা নির্বাহী কর্মকর্তা গোপনে পলাতক চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন, এতে করে জন্মনিবন্ধনসহ ডিজিটাল সেবায় ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ করা হয়।
বক্তারা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এমএসএম / এমএসএম
মান্দায় এডিপির ৫ লাখ টাকার কাজে ‘হরিলুট’
শ্রীনগরে পানিতে ডুবে অপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩
গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা
দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক
বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস
জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া
বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল