ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে ট্রাফিক পুলিশ নিয়োগে যানজট নিরসনে অগ্রগতি


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ৩:১৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘদিনের ভোগান্তির নাম ছিল যানজট। বিশেষ করে,জামতলামোড়,বাজারএলাকা,বাসস্ট্যান্ড, কলেজ মোড় ও ব্যস্তসড়কগুলোতে প্রতিদিনই তীব্র জ্যামে সাধারণ মানুষকে ভুগতে হতো। তবে জেলা পুলিশ সুপার মহোদয়ের বিশেষ উদ্যোগে ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়ার পর উল্লেখযোগ্যভাবে কমে এসেছে যানজট,ফিরে এসেছে স্বস্তি।

নতুনভাবে নিয়োজিত ট্রাফিক পুলিশ সদস্যরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন। তারা যানবাহনের সুশৃঙ্খল চলাচল, রাস্তা দখলমুক্ত রাখা এবং চালকদের নিয়ম মেনে চলার বিষয়ে সচেতন করছেন। এতে আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকতে হতো, এখন সেখানে স্বাভাবিক গতিতে যান চলাচল করছে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, ট্রাফিক পুলিশের উপস্থিতি বাড়ায় যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক সহজ হয়েছে। বিশেষ করে অফিসযাত্রী, শিক্ষার্থী এবং বাজারে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমেছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলান মাহমুদ বলেন জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, ভূরুঙ্গামারীতে জনস্বার্থে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করা হবে এবং ভূরুঙ্গামারী থানা পুলিশ এর সার্বক্ষণিক তদারকি করছেন।

স্থানীয় জনসাধারন বলেন এ উদ্যোগের ফলে এলাকার মানুষ স্বস্তি ফিরে পাওয়ায় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ট্রাফিক পুলিশের নিয়মিত তদারকি ও সক্রিয় ভূমিকার ফলে ভূরুঙ্গামারীর সড়ক এখন অনেকটাই যানজটমুক্ত।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার