ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মাধবপুরে প্রতিহিংসা ভুলে এক মঞ্চে আ.লীগ–বিএনপি : এলাকায় শান্তির বার্তা


মাধবপুর প্রতিনিধি photo মাধবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২৫ দুপুর ১২:৩৩

হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মাদক বিরোধী শিক্ষার্থী সচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে ।

রোববার (১৬ নভেম্বর) মাদকবিরোধী শিক্ষার্থী সচেতনতা কর্মসূচিকে কেন্দ্র করে একই মঞ্চে বসেন আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা। রাজনৈতিক ভেদাভেদ ভুলে জনস্বার্থে এমন ঐক্য দেখে বিস্মিত ও আশাবাদী স্থানীয়রা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের ক্রিয়া ও যুব বিষয়ক সম্পাদক মোহন মিয়া। প্রধান অতিথি ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ দলটির আরও বেশ কয়েকজন নেতা।

রাজনৈতিকভাবে বিপরীত মতাদর্শের দুই শিবিরের নেতাদের পাশাপাশি পুলিশের উপস্থিতি—সব মিলিয়ে দীর্ঘদিন পর এমন একটি ব্যতিক্রমী সমাবেশ দেখলো মাধবপুরবাসী। স্থানীয়দের অভিমত, দলীয় অবস্থান নয়, জনস্বার্থ ও সমাজকে মাদকমুক্ত করার যৌথ অঙ্গীকারই এ অনুষ্ঠানের মূল বার্তা।

অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকরা বলছেন, মোহন মিয়া সবসময় প্রকাশ্যে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার স্বার্থে বিভিন্ন পক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করেছেন। 
তবে বিএনপির বেশ কয়েকজন নেতা এ বিষয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন।

মোহন মিয়া বলেন, পরিস্থিতির প্রয়োজনেই একসময় দল করেছিলাম। এখন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই।

সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজের এই মাদকবিরোধী কর্মসূচিতে আ.লীগ–বিএনপি ও পুলিশের এমন যৌথ উপস্থিতি এলাকায় শান্তি ও সম্প্রীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন