ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

পাথর ডুবিতে অবৈধ বালু উত্তোলন বাড়ছে,থামছে না দখলদার চক্র


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২১-১১-২০২৫ বিকাল ৫:৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার  পাথরডুবি ইউনিয়নে ফুলকুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বেড়ে গেছে। থানাঘাট বাজার সংলগ্ন স্থানে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নদীর তলদেশ থেকে বালু তুলছে। এমন অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন। তবে কয়েকদিন বন্ধ থাকার পর আবারও একই চক্র বালু তুলতে শুরু করে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, চক্রটি ব্যক্তিগত জমি ভরাটের উদ্দেশ্যে নদী থেকে বিপুল পরিমাণ বালু নিচ্ছে এবং তাদের সামাজিক ও প্রশাসনিক পরিচিতি ব্যবহার করে আইন অমান্য করছে। এমনকি মুচলেকা দিয়েও কার্যক্রম বন্ধ না করার ঘটনা স্থানীয়দের বিস্মিত করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ফুলকুমার নদীর মতো ছোট নদীতে অবৈধ বালু উত্তোলন নদীর গভীরতা, গতি এবং তীররক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এতে আসন্ন বর্ষায় নদীভাঙনের ঝুঁকিও বাড়বে।

এ বিষয়ে প্রশাসন জানিয়েছে, নিয়মিত মনিটরিং ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার