রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থীর গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী গণসংযোগ করেছেন।শনিবার (২২ নভেম্বর,২০২৫) দিনব্যাপী গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করেন তিনি।
সকালে রাজাবাড়ি হাট থেকে গণসংযোগ শুরু করে তিনি বিদিরপুর, রেলগেট বাইপাস, মহিশালবাড়ী ,ডাইংপাড়া, সুলতানগঞ্জ, বালিয়াঘাটা,কাকনহাটসহ বিভিন্ন এলাকায় পথসভা ও সাধারণ মানুষ, রিক্সা ভ্যান চালক, দোকানদার-ব্যবসায়ী এবং পথচারীদের সঙ্গে কুশল বিনিময়কালে এবি পার্টির আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তিনি তার শ্লোগানে মানুষকে বলেন- ‘’এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার’’ “আসুন বদলে যাই, বদলে দিই”।
এ সময় তিনি এলাকার স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন এবং এলাকার সমস্যগুলো কি কি তা জানার চেষ্টা করেন। উপস্থিত এলাকার জনসাধারণের সাথে . মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী এবি পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। নতুন বাংলাদেশ গড়তে এবি পার্টির রাজনৈতিক কার্যক্রম, নির্বাচনে অংশগ্রহণ, নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জোটসহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবি পার্টি সম্পর্কে বিস্তারিত নিয়ে ধারণা প্রদান করেন এবং পার্টি সম্পর্কে সাধারণ জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। গণসংযোগ করাকালীন সময়ে এবি পার্টির প্রতীক ঈগল সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সামনের নির্বাচনে নিজের জন্য দোয়া ও ভোট চান এলাকাবাসীর কাছে।
ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী বলেন, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে সৎ, সাহসী ও যোগ্য প্রার্থী বাছাই করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এবি পার্টি এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে প্রতিটি নাগরিক মর্যাদাপূর্ণ নাগরিক হিসেবে মূল্যায়ন পাবেন। অত্র এলাকায় জনগণের মধ্যে আমার বাংলাদেশ পার্টি -এবি পার্টির ব্যাপক প্রসার লাভ করছে। আমরা ন্যায়, সমতা ও উন্নয়নের রাজনীতি করতে চাই এবং সমস্যা সমাধানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।’
গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির আহ্বায়ক মোঃ ইবরাহিম -সমন্বয়ক কমিটির সদস্য, নির্বাচন কমিটির সদস্য সচিব মোঃ জাকির হোসেন, সহপ্রচার সম্পাদক মোঃ হাবিব, মুহাম্মদ সিফাতুর রহমান ও মুহাম্মদ অসিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র এদেশের মানুষ হতে দেবে না
মুকসুদপুর রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও মোবাইল ফোন জব্দ
তাড়াশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি ভিপি আয়নুল হক
বড়লেখায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, স্মারকলিপি প্রদান
দেশে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, জবাবদিহিতা নিশ্চিতের দাবি এবি পার্টির
নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ
ঈদের আনন্দে মুখর ধামরাইয়ের আলাদীনস পার্ক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ মহসীন
গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ