ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মাধবপুরে ২৫ বিজিবির অভিযানে মোবাইল ফোনের বড় চালান জব্দ


মাধবপুর প্রতিনিধি photo মাধবপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ৩:৫১

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির বিশেষ টহলদল সীমান্তে চোরাচালান প্রতিরোধে ফাঁদ পাতা অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের বড় চালান জব্দ করেছে ।

শনিবার (২৩ নভেম্বর) ভোর রাতে সীমান্তপিলার ১৯৯২/৪৭-এস থেকে প্রায় ৮০০ গজ অভ্যন্তরে মাধবপুর উপজেলার আলীনগর এলাকায় অবস্থান নেয় টহলদল। এসময় ভারতের দিক থেকে ৪/৫ জন লোক হাতে কার্টুন নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কার্টুনগুলো ফেলে রেখে অন্ধকারে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া কার্টুনগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২৩২ পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ৩১ পিস মোবাইল ফোনের ডিসপ্লে এবং ১৯ পিস ব্যাক কভার জব্দ করে বিজিবি। জব্দকৃত এসব পণ্যের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ৭১ লাখ ৯২ হাজার টাকা।

বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন