গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক বিক্ষোভ: হানিওয়েল গার্মেন্টসে ৫৮ শ্রমিক বরখাস্ত, বন্ধ ঘোষণা কারখানা
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় অবস্থিত হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের অযৌক্তিক দাবি নিয়ে ফ্যাক্টরিতে প্রবেশ করে উৎপাদন কাজ বন্ধ করে আন্দোলনের অভিযোগে বিভিন্ন সেকশনের ৫৮ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল, মঙ্গলবার (২৫ নভেম্বর), কারখানাটি শ্রম আইনের ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল।
বুধবার (২৬ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাময়িক বরখাস্তকৃত শ্রমিকদের নামের তালিকা কারখানার মূল ফটকে সাঁটিয়ে দেওয়া হয়েছে।
কারখানা বন্ধ ঘোষণার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক অভিযোগ করে বলেন, তাঁদের মূল দাবি ছিলো জেনারেল ম্যানেজার (জিএম) এবং অ্যাডমিন অফিসারকে বাদ দিতে হবে। তিনি দাবি করেন, শ্রমিকরা শৃঙ্খলভাবে কারখানায় অবস্থান করে আন্দোলন করছিলেন, কিন্তু মালিক পক্ষ তাঁদের সাথে জুলুম করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর শিল্প পুলিশ কাজ করছে। গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোঃ মোর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানা কর্তৃপক্ষ ৫৮ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ