ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহও প্রদর্শনী ২০২৫ উদযাপন
দেশীয় জাত আধুনিক প্রযুক্তি ,প্রাণী সম্পদে হবে উন্নতি এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে উপজেলা পরিষদ হলরুম চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার বিভিন্ন স্টাইলগুলো ঘুরে ঘুরে দেখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপজন মিত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কৃষিবিদ কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন এবং প্রাণিসম্পদ কর্মকর্তা আশিকুজ্জামানসহ সাংবাদিকবৃন্দ খামারি গন প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মৎ হোসনে আরা খাতুন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি (ইউএনও) দীপজনমিত্র জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।তিনিবলেন,প্রাণিসম্পদ খাতদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।গ্রামীণজীবিকা, পুষ্টি ও দারিদ্র্য বিমোচনে এই খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিচর্যা, আধুনিক প্রযুক্তি এবং সেবার সুবিধা পেলে এ খাত আরও এগিয়ে যাবে।
অন্যান্য বক্তারা প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ, খামার ব্যবস্থাপনা উন্নয়নএবংসরকারি সেবাগুলোমাঠপর্যায়ে আরও সহজলভ্য করার ওপরগুরুত্বারোপ করেন।
এছাড়া অনুষ্ঠানে স্টল গুলোতে স্থানীয় খামারিদের উৎপাদিত দুধ, ডিম,ও বিভিন্ন প্রাণীজপণ্যের প্রদর্শনীরও আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ