ভূরুঙ্গামারী উপজেলা বিএনপিরসাবেক সাধারণ সম্পাদক শাহিন শিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহিন শিকদারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের মাধ্যমেপুনরায় তিনি বিএনপিরসাংগঠনিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পেলেন।
দলীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে উপজেলা পরিষদের তৃতীয়ধাপের নির্বাচনে অংশগ্রহণ করার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। দীর্ঘদিন পর কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি সিনিয়র যুগ্নু মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর নিশ্চিত হওয়ার পর স্থানীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, অভিজ্ঞ ও নিবেদিত একজন নেতাকে ফিরে পাওয়ায় উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
শাহিন শিকদার দলীয় সিদ্ধান্তকে স্বাগত জনিয়ে বলেন, আমি সবসময়ই বিএনপির রাজনীতিতে বিশ্বাসীছিলামএবংআস্থাশীল ছিলাম। বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় আমি কৃতজ্ঞ। এখন আবারো দলের হয়ে কাজ করার সুযোগ পেলাম—এটাই আমার জন্য বড় প্রাপ্তি।
স্থানীয় বিএনপি নেতারা আশা প্রকাশ করেছেন যে, এ সিদ্ধান্তের ফলে ভূরুঙ্গামারী উপজেলার বিএনপি আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ