ছাতকে থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামি রোয়াব আলী গ্রেফতার
ছাতকে থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামি রোয়াব আলী কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান- এর নেতৃত্বে এসআই সিকান্দার আলী, এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এএসআই শাহাবুদ্দিন, এএসআই ত্বোহা, এএসআই বিশ্বজিৎ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ থানা এলাকায় (২৭ নভেম্বর) বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি নোয়ারাই ইউনিয়নের ছনখাই গ্রামের মৃতঃ মখলিছ আলীর পুত্র রোয়াব আলী কে গ্রেফতার করা হয়।
জানাযায়, গত ০৬ অক্টোবর ভূমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের হাবিবুর রহমান ও রোয়াব আলীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ছনখাই গ্রামের মেরাব আলীর ছেলে হাবিবুর রহমান(৩৬) গুরুতর আহত হলে তাকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন রয়েছে। এঘটনায় হাবিবুর রহমানের বোন শামিমা ইয়াসমিন ইবা বাদী হয়ে ছাতক থানায় (মামলা নং-১৮) তারিখ ১৭/১০/২৫ দায়ের করেন। এ মামলায় ১নং আসামী রোয়াব আলী কে গ্রেফতার করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, গ্রেফতারকৃত আসামী রোয়াব আলী কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এমএসএম / এমএসএম
মান্দায় এডিপির ৫ লাখ টাকার কাজে ‘হরিলুট’
শ্রীনগরে পানিতে ডুবে অপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩
গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা
দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক
বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস
জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া
বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল