ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপের উদ্যোগে ৮ শতাধিক পরীক্ষার্থী দিলো বৃত্তি পরীক্ষা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৮-১১-২০২৫ দুপুর ১২:১১

ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপ বৃত্তি প্রকল্পের উদ্যোগে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ১৮ টি স্কুলের প্রায় ৮ শতাধিক পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষা দিয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল দশটায় কোনাবাড়ী ডিগ্রি কলেজে এই বৃত্তি পরীক্ষা শুরু হয়। প্লে থেকে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের পরীক্ষা দুপুর সাড়ে ১২ টায় এবং ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা দুপুর ১ টায় শেষ হয়।

অভিভাবক লাকী বেগম বলেন, "এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে ছেলে মেয়েদের মেধার বিকাশ ঘটবে। তাদের মনে সাহস বৃদ্ধি পাবে।" তিনি এমন আয়োজন যেন কর্তৃপক্ষ প্রতিবছর করে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন। স্বপ্না খাতুন নামে আরেকজন অভিভাবক বলেন, "মেয়ের বৃত্তি পরীক্ষা নিয়ে খুব টেনশনে ছিলাম। যাক পরীক্ষা ভালো হয়েছে।" তিনি বলেন, এটি বেসরকারি বৃত্তি পরীক্ষা হলেও ছোট থেকেই অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বাচ্চাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হল সুপার মো. রমজান আলী বলেন, "আগামী ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক ভাবে কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হবে।" তিনি অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের সার্বিক সহযোগিতা ছিলো বলেই এই বৃত্তি পরীক্ষা সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। সবার সহযোগিতা পেলে আগামী বছর এর চেয়ে জাঁকজমকপূর্ণ ভাবে পরীক্ষার আয়োজন করা হবে বলেও জানান তিনি। পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহীন ইসলাম বলেন, "আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো। যাতে করে তারা সামনে যে কোনো কম্পিটিশনে তাদের সাফল্য অর্জন করতে পারে।" তিনি বলেন, এই বৃত্তি পরীক্ষাটি অত্যন্ত সচ্ছতা ও নিয়মতান্ত্রিক ভাবে নেওয়া হচ্ছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যারা উত্তীর্ণ হবে তাদের জন্য সার্টিফিকেট, ক্রেস্ট এবং সম্মাননা স্মারক প্রদান করা হবে।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ