মাধবপুরে মাদক কারবারি পলাশ ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ শীর্ষ মাদক কারবারি ও ডাকাত মিজানুর রহমান ওরফে পলাশকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত পলাশ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের মুশফিকুর রহমান (ইউনুস) মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকা–সিলেট মহাসড়কের পশ্চিম মাধবপুর, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয় বলে নিশ্চিত করেছে মাধবপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, পলাশ ও তার সহযোগী চক্র দীর্ঘদিন ধরে হরিতলাসহ আশপাশের গ্রাম ও মহাসড়ক কেন্দ্রিক মাদক কারবার, ছিনতাই ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বাড়িতে গড়ে তোলা হয়েছিল ইয়াবা সাম্রাজ্য, যেখান থেকে বিভিন্ন সময় বিপুল পরিমাণ মাদক ও চোরাই মাল উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও ছোট ভাই আলমগীর ও ভাতিজা মুকিত-মেশকাতের পরিবারের সদস্যরাও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
মাধবপুরের স্থানীয় সচেতন নাগরিক মোহাম্মদ কুদরত আলী, পলাশের মাদক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত ফেসবুকে লেখালেখি ও থানায় গত ১৫/১১/২০২৫ তারিখে ওসি বরাবর লিখিত অভিযোগ দায়ের করার পর থেকে পলাশ ও তার বাহিনীর হুমকির মুখে রয়েছেন বলে স্থানীয়রা জানান। প্রতিবাদ করায় পলাশের বাহিনী একাধিকবার স্থানীয়দের বাড়িঘরে হামলা চালিয়েছে বলেও গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এলাকায় সন্ধ্যার পর মোবাইল ও মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের শিকার মাদকাসক্তদের কাছ থেকে পলাশ কম দামে চোরাই মোবাইল ও মালামাল কিনে নিত, যা তার অপরাধ নেটওয়ার্ককে আরও শক্তিশালী করেছিল বলে অভিযোগ গ্রামবাসীর।
গত এপ্রিল মাসে সেনাবাহিনীর অভিযানে পলাশের বাড়ি থেকে উদ্ধার করা হয় ৫৭টি অ্যান্ড্রয়েড মোবাইল, নগদ ১২ লাখ টাকা, বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্র। এর তিন মাস আগে মাধবপুর থানার তৎকালীন ওসি মামুন ও এসআই মানিকের নেতৃত্বে অভিযানে দুটি ট্রাকভর্তি চোরাই মাল উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল টিউবওয়েল, রাস্তার ল্যাম্পপোস্ট, পানির মোটর, নাহিদ কোম্পানির ভারী যন্ত্রপাতি, ২০টি বাইসাইকেল, ৪টি মোটরসাইকেল, মোবাইল ফোন ও অন্যান্য চোরাই সামগ্রী। ওই সময় পলাশকে না পেয়ে তার পিতা ইউনুস মিয়াকে আটক করা হয়। পরে ভবিষ্যতে অপরাধে না জড়ানোর মুচলেকা দিয়ে মুক্ত হন তিনি। কিন্তু এরপরও পলাশের মাদক কারবার আরও বিস্তৃত হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয় শ্রমিক ও সাধারণ মানুষ জানান, পলাশের বাহিনীর দৌরাত্ম্যে সন্ধ্যার পর আর কেউ রাস্তায় নামতে সাহস পান না। এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীন পরিবেশ বিরাজ করছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল্লাহ বলেন, "পলাশের বিরুদ্ধে তিনটি মামলার ওয়ারেন্ট ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তাকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এমএসএম / এমএসএম
৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩