ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিনে সুনামগঞ্জে গাছের চারা বিতরণ


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২১ বিকাল ৫:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী ও সার্চ মানবাধিকার সোসাইটি আর্ন্তজাতিক বিষয়ক পরিচালক মু, জয়নুল আবেদীন রোজ-এর অর্থায়নে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের পৌর বিপণি মার্কেটের সম্মুখে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক, এটিএন বাংলা টিভি’র জেলা প্রতিনিধি পংকজ কান্তি দে।

বিশেষ অতিথি ছিলেন- দৈনিক হাওরাঞ্চলের কথার সম্পাদক, জাতীয় যুব শ্রমিক লীগের সভাপতি ও এসএটিভির জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, সার্চ মানবাধিকার সোসাইটির জেলা শাখার সভাপতি একে মিলন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি এম আবুল হোসেন শরীফ, সহ-সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান রাজ, সহ-সাধারন সম্পাদক মো. বদরুল জামান বদরুল, জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল অপু, আনন্দটিভি জেলা প্রতিনিধি এমরান হোসেন, সকালের সময় জেলা প্রতিনিধি কেএম শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম আঙ্গুর, সার্চ মানবাধিকার সোসাইটির শ্রম বিষয়ক সম্পাদক তুষার আহমদ টিপু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জাতির জনকের কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বদরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। তাঁরই ৭৫তম জন্ম দিনে বৃক্ষের চারা বিতরণ করা মানে একেকটি চারা যতদিন বাঁচবে এবং ফল দেবে, ততদিন জননেত্রী শেখ হাসিনাও মানুষের মাঝে বেচেঁ থাকবেন। প্রধানমন্ত্রীর এই জন্মদিনের সার্চ মানবাধিকার সোসাইটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়। 

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার