টঙ্গী জোড় ইজতেমায় আরও এক মুসল্লীর মৃত্যু, সংখ্যা বেড়ে ৩
গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে চলমান ৫ দিনের জোড় ইজতেমায় আরও এক মুসল্লীর মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
মৃত মুসল্লী হলেন, জামালপুর জেলার সদর থানার কেন্দুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আশরাফ আলী (৬০)। শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৪টা ১০ মিনিটে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টার সময় নুর আলম (৮০) নামে একজনের মৃত্যু হয়। নূর আলম নোয়াখালী জেলার সদর থানার আন্ডার চর কাজীর তালুক গ্রামের সুলতান আহমাদের ছেলে। এছাড়া শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজের সময় স্ট্রোক করে চাঁন মিয়া (৬০) নামে এক মুসল্লীর মৃত্যু হয়। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী থানার বগারপাড় মৃত মজিবুর রহমানের ছেলে। চাকরির সুবাদে তিনি নারায়ণগঞ্জের রঘুনাথপুর এলাকায় ভাড়া থাকতেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ