ফরিদপুরে ধর্ষণ-হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
ফরিদপুরের বোয়ালমারীতে মাদ্রাসাছাত্রী রুপালী খানম ধর্ষণ ও হত্যা মামলায় আসামি জিন্দার আলী শেখকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার এ রায় ঘোষণা করেন। জিন্দার আলী শেখ বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের সালাম শেখের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের মনোয়ার শেখের মেয়ে রুপালীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন একই এলাকার জিন্দার আলী শেখ ওরফে পলাশ। পরে জিন্দার আলী রুপালীকে বিয়ের প্রস্তাব দেন। রুপালীর পরিবার ওই প্রস্তাব ফিরিয়ে দেয়। ২০১০ সালের ২০ মে রুপালী খানম বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের সুরতহাল প্রতিবেদনে ধর্ষণ শেষে হত্যার প্রমাণ মেলে।
ওই ঘটনায় নিহতের বাবা মনোয়ার শেখ বাদী হয়ে জিন্দার আলীকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করে। রায় ঘোষণার সময় আসামি জিন্দার আলী আদালতে উপস্থিত ছিলেন। রায় শুনে স্বামীকে নির্দোষ দাবি করে কান্নাকাটি শুরু করেন তার স্ত্রী।
ফরিদপুর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) স্বপন কুমার পাল বলেন, মামলাটি আমি পরিচালনা করেছি। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এ রায়ে আমরা খুশি। সত্যের জয় হয়েছে।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা