কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাঠাভ্যাস ওসময় নিষ্ঠতা বৃদ্ধিতে MFP টিমের পাঠাগার পরিদর্শন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাঠাভ্যাসের বিস্তার ও সময়নিষ্ঠতার চর্চা বাড়াতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি (MFP) টিমের উদ্যোগে পাঠাগার পরিদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেলে মাকসুদা আজিজ লাইব্রেরীর উদ্যোগে টিমটি ভিতরবন্দ পাবলিক লাইব্রেরি পরিদর্শন করে মতবিনিময় সভায় অংশ নেয়।
সভায় সভাপতিত্ব করেন ভিতরবন্দ পাবলিক লাইব্রেরির সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক খন্দকার বাচ্চু। এতে বক্তব্য দেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মো. মেফতাউল ইসলাম মিলন, মাকসুদা আজিজ লাইব্রেরীর পরিচালক মো. মাহফুজুল ইসলাম কিরন, ভিতরবন্দ মহিলা কলেজের অধ্যক্ষ মুক্তি মাহমুদ আঙ্গুর, সমাজসেবক রুহুল আমিন, হাফিজুর রহমান খান জুয়েল, শফিকুল ডোনার, শাওন আল মামুন এবং লাইব্রেরির সাধারণ সম্পাদক রূপম দেব। এ সময় আরও উপস্থিত ছিলেন MFP কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ, খোরশেদ আলম লিমন ও নাসিরা খন্দকার নিশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমগীর হোসেন।
মতবিনিময় সভায় পাঠাগারের সার্বিক অগ্রগতি, পাঠাভ্যাসের বিস্তার, সময়নিষ্ঠতার গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে সমাজমুখী কার্যক্রমে যুক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাঠাভ্যাসকে উৎসাহিত করতে এবং লাইব্রেরির বইয়ের সংগ্রহ সমৃদ্ধ করতে MFP টিমের পক্ষ থেকে অর্ধশতাধিক বই উপহার দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় তরুণদের ক্রীড়াচর্চা বৃদ্ধিতে ধরলা ফুটবল একাডেমি ও ঝাকুয়াবাড়ি ফুটবল দলকে ফুটবল প্রদান করা হয়। এর আগে সকালে MFP টিম ভূরুঙ্গামারীর পাগলাহাট এলাকার তরুপল্লব পাঠাগার পরিদর্শন করে। সেখানেও পাঠাভ্যাস উন্নয়ন, সময় ব্যবস্থাপনা ও পাঠাগার পরিচালনা বিষয়ে আলোচনা করা হয় এবং বই উপহার দেওয়া হয়। স্থানীয়দের মতে, এ ধরনের ইতিবাচক কার্যক্রম তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্ত করবে এবং বই-পাঠের প্রতি আগ্রহ আরও বাড়াবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ