গোদাগাড়ীতে ৫ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ
রাজশাহীর গোদাগাড়ীতে পাঁচ কেজি গাঁজাসহ শাহিদা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। শুক্রবার(২৮ নভেম্বর) ১১ টার দিকে সরমংলা ইকোপার্কের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শাহিদা বেগম গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের নসিদানপুর গ্রামের মৃত মোন্তাজ গায়ের মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সরমংলা ইকোপার্কের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এসআই নিরস্ত্র রফিকুল ইসলাম ও এএসআই নিরস্ত্র মো. শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাহিদাকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, তাঁর কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে পলিথিনে মোড়ানো পাঁচটি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় এক কেজি করে মোট পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
গোদাগাড়ী মডেল থানার (তদন্ত) ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আটক শাহিদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের
মান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত
উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন