কালিয়াকৈর বাজারে আগুন,২ দোকান পুড়ে ছাই
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে অগ্নি কাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ারসার্ভিস। রোববার (৩০ নভেম্বর) সকাল ১১ টার সময় জেলার সফিপুর বাজারে রতন শাহার পানের দোকান থেকে অগ্নি কাণ্ডের সূত্র পাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়,রোববার (৩০ নভেম্বর) কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে সকাল ১১ টার দিকে রতন শাহার পানের দোকান থেকে অগ্নি কাণ্ডের সূত্র পাত হয়। পরে তা মুহূর্তের পার্শ্ববর্তী মহাদেব সাহার মুদি দোকানে ছড়িয়ে পড়ে। এতে দুই দোকানের বেশিরভাগ মালামাল পুড়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আলাউদ্দিন জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ক্ষতির পরিমাণ ৪ থেকে ৫ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ