ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কোনাবাড়ীতে সার্ভিস বেনিফিটের দাবিতে অব্যাহতিকৃত শ্রমিকদের বিক্ষোভ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১-১২-২০২৫ দুপুর ২:৩২

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে সার্ভিস বেনিফিটের দাবিতে অব্যাহতিকৃত শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সোমবার (১ ডিসেম্বর) সকালে মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত কেয়া নীট কম্পোজিট লিমিটেড কারখানার অব্যাহতিকৃত প্রায় তিন শতাধিক শ্রমিক কারখানার মূল ফটকের সামনে এসে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন। জানা যায়, গত অক্টোবর মাসে প্রায় তিন শতাধিক শ্রমিককে বেতন দিয়ে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। পরে ৩০ কর্মদিবসের মধ্যে সার্ভিস বেনিফিট পরিশোধ করার কথা থাকলেও তা না করে নতুন করে নোটিশ দেয়। নীটিং সেকশনের আলেমা নামে এক নারী শ্রমিক বলেন, আমরা কোন আন্দোলন করছিনা। মালিক আমাদের গেটে আসতে বাধ্য করছ। আমাদের টেকা পয়সা দেয়না। অনেক দুরে বাড়ি আমাগো রুম ভাড়া, দোকান বাকি কিভাবে দিমু টেকা না দিলে। ডাইং সেকশনের এক অপারেটর নাম না বলার শর্তে বলেন, আমাদের যেদিন ডিউটি শেষ মালিক বলছে ৩০ কর্মদিবসের মধ্যে টাকা দিবে। কিন্তু ৩০ কর্মদিবস শেষ হলেও মালিক টাকা না দিয়ে নতুন নোটিশ দেয়। নোটিশে উল্লেখ করা হয় তিন কিস্তিতে টাকা পরিশোধ করবে। কিন্তু আমাদের দাবি এক সাথে টাকা দিতে হবে। নীটিং সেকশনের শফিকুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, তিন কিস্তিতে কতো টাকা দিবে নোটিশে তা উল্লেখ করা নাই। আমরা কোন ভরসায় থাকবো। আমরা কিস্তি বুঝিনা আমাদের একবারে টাকা দিতে হবে। তা না হলে আমরা কারখানা গেট ছাড়বো না। কেয়া নীট কম্পোজিট লিমিটেডের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন বলেন, সার্ভিস বেনিফিটের টাকা তিন কিস্তি পরিশোধ করা হবে। কিন্তু অব্যাহতিকৃত শ্রমিকরা তা না মেনে মূল ফটকে অবস্থান করছে। গাজীপুর শিল্প পুলিশ- কোনাবাড়ী জোনের পরিদর্শক মোঃ মোর্শেদ জামান বলেন, অব্যাহতিকৃত শ্রমিকরা সার্ভিস বেনিফিটের জন্য কারখানার মূল ফটকে অবস্থান করছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

এমএসএম / এমএসএম

মানিকগঞ্জের ৭টি উপজেলায় পাটের ভালো দাম পেয়ে কৃষকের চোখেমুখে হাঁসি

শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

পত্নীতলায় খাদ্য গুদামে ঘুষ বাণিজ্যের অভিযোগ

​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন,নিহত ১ আহত ১

বাংলাবান্ধা স্থলবন্দরে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ফেন্সিডিলের বিকল্প এস্কাফ সিরাপ জব্দ

পটিয়া ব্লাড ফাউন্ডেশন (PBF) এর উদ্যেগে মাদকবিরোধী সেমিনার

রায়গঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই টিউবওয়েলই অকেজো, চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা

কালকিনিতে নীরিহ পরিবারকে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহানবীর আগমনে ধন্য বিশ্ববাসীঃচন্দনাইশে জশনে জুলুসে অতিথিবৃন্দ

মোহনগঞ্জ ডালাহাতা বিলে পদ্ম ফুলের সৌন্দর্য ছড়াচ্ছে

রাণীনগরে সরকারি দামে সার কেবল কাগজে কলমে,মাঠপর্যায়ে উল্টো চিত্র