বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগে ও তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে মহানগীর কোনাবাড়ী এম.ই.এইচ. আরিফ কলেজের শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করেন।
শিক্ষার্থীরা কলেজ ভবনের সামনে সমবেত হয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা আবুল সরকারের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বাউল শিল্পী আবুল সরকার মহান আল্লাহকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে, যা মুসলিমদের অনুভূতিতে আঘাত হেনেছে। এ ঘটনায় ইতোমধ্যে সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি চলছে বলেও তারা জানান।
বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কলেজ চত্বরে সামনে গিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ