ভূরুঙ্গামারীতে জাতীয় ছাত্র শক্তির আত্মপ্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় ছাত্র শক্তির আত্মপ্রকাশ উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির ভুরুঙ্গামারী উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ। বিশেষ অতিথি ছিলেন ১ নং যুগ্ম সমন্বয়কারী মোরশেদুর রহমান আনিস, ২ নং যুগ্ম সমন্বয়কারী শামীম সারওয়ার এবং সদস্য নাহিদ হাসান প্রিন্স। উপজেলা জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব হাসান মাহমুদ জয়ের সঞ্চালনায় সভায় আহ্বায়ক আহসান হাবীব লিংকনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় বক্তব্য রাখেন।
সভায় বক্তব্যে আহ্বায়ক জাহিদ হাসান বলেন, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের প্রত্যয় থেকেই জাতীয় ছাত্র শক্তির যাত্রা শুরু হয়েছে। নতুন প্রজন্মকে ইতিবাচক রাজনীতির পথে উদ্বুদ্ধ করতে আমরা কাজ করছি। খুব শিগগিরই উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করা হবে।
প্রধান অতিথি মাহফুজুল ইসলাম কিরণ বলেন, জাতীয় ছাত্রশক্তির এই পরিচিতি ও মতবিনিময় সভা আমাকে নতুন শক্তি আর আশার বাতাস দিয়েছে। তোমরা তরুণরাই আমাদের এলাকার অগ্রগতি, সুশাসন আর ন্যায়ভিত্তিক রাজনীতির সবচেয়ে বড় শক্তি। এনসিপি ভুরুংগামারির প্রধান ও কুড়িগ্রাম–১ আসনের এমপি প্রার্থী হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তরুণদের শিক্ষা, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছ রাজনীতিকে সামনে রেখে কাজ করবো সাহসিকতা ও সততার সঙ্গে। তোমাদের স্বপ্নই আমার অঙ্গীকার। আসুন, নতুন ভুরুংগামারি গড়ার লড়াইয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মী ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, আহত জুলাই যোদ্ধাসহ শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ