ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কালিয়াকৈরে কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ্য


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২-১২-২০২৫ দুপুর ৩:৮

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯ টার সময় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা কাঠালতলা এলাকায় ময়জুদ্দিন টেক্সটাইল কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা যায়, আজ সকালে কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করলে ৯ টা থেকে দুপুর ১২ টার মধ্যে পেট ব্যাথা, মাথা ঘুরা, বমি এবং পাতলা পায়খানা শুরু হলে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সোমবার রাতেও কিছু শ্রমিক অসুস্থ হয়ে পরে। অসুস্থ হয়ে পরা নাসিম ইকবাল ও শিমু আক্তার নামে দুইজন শ্রমিক জানায়, গতকাল সন্ধ্যা থেকে অনেক শ্রমিকের হঠাৎ করে ডায়রিয়া ও মাথা ব্যাথা শুরু হয়। আজকে সকালে তারা কারখানায় প্রবেশ করার সাথে সাথেই আবারও অসুস্থ হয়ে পরেন। মোয়াজউদ্দিন টেক্সটাইল লিঃ কারখানার এমডি মোঃ লুৎফর রহমান বলেন, গত তিনদিন ধরে এ সমস্যা হচ্ছে। কারখানার ভেতরে শ্রমিকরা আসলেই অসুস্থ হয়ে পড়ছে। আজকে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টার মধ্যে প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানা দুইদিনের ছুটি ঘোষণা করা হয়। পরে তাদেরকে সফিপুর তানহা মেডিক্যালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, প্রায় অর্ধশতাধিক শ্রমিককে ঢাকা মহাখালী হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কিছু শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়। কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম জানান, মোয়াজউদ্দিন টেক্সটাইল লিঃ কারখানার প্রায় শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারখানা ছুটি ঘোষণা করা হয়। তিনি আরও বলেন, কারখানার পানিতে কোনো সমস্যা আছে কিনা তা টেস্টের জন্য ল্যাবে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ