ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২-১২-২০২৫ দুপুর ৪:৯

 নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁর মান্দা উপজেলায় কর্মরত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি করেছেন কর্মীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীররা এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি করে।
কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক শরিফ উদ্দিন আল আজাদ রুবেল, পরিবার কল্যাণ পরিদর্শিকা রীনা আফরোজা ও পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমান শেখ। 

বক্তারা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। আমরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না।

তাঁরা আরও বলেন, আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত, কিন্তু নিয়োগবিধি নেই। সেজন্য আমরা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ইতোপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট চাকরির শুরু থেকে এ পর্যন্ত লিখিত আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন, শান্তিপূর্ণ অবস্থানসহ নানান কর্মসূচি পালন করে আসছি। এতকিছুর পরেও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। আমাদের একটাই দাবি নিয়োগবিধি অতিদ্রুত বাস্তবায়ন চাই।

 

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২