ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
ঢাকার ধামরাইয়ে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগ ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহায়তায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের সদস্যদের গ্রাম আদালতের কার্যপ্রণালী, বিরোধ নিষ্পত্তির পদ্ধতি, আইনগত কাঠামো, ন্যায়বিচার নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান হাবিব সালমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফি এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খান হাবিব সালমান বলেন, “গ্রাম আদালতকে আরও সক্রিয়, কার্যকর এবং জনবান্ধব করতে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে দ্রুত, সাশ্রয়ী ও কার্যকর বিচারসেবা নিশ্চিত করা সম্ভব হবে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউনিয়ন পরিষদের সদস্যরা গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার আল ফারুক গাজী, উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান, জসিম উদ্দিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা