ভূরুঙ্গামারীতে কুকুর, বিড়ালের কামড়ে আক্রান্তদের জন্য এন্টি র্যাবিস ভ্যাকসিন সেবা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত ব্যক্তিদের জন্য জলাতঙ্ক প্রতিরোধে কার্যকর এন্টি র্যাবিস ভ্যাকসিন (ARV) সেবা চালু করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব ভ্যাকসিন হস্তান্তর করা হয়।
উপজেলা পরিষদের পক্ষ থেকে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ভ্যাকসিন হস্তান্তর করেন উপজেলা নির্বাহী প্রকৌশলী ইনছাফুল হক সরকার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলীর হিসাব রক্ষক সাজ্জাদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মো. সায়েম।
ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে মো. সায়েম বলেন, পূর্বের ন্যায় এখন থেকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুকুর বা বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীদের এন্টি র্যাবিস ভ্যাকসিন প্রদান করা হবে।তিনি আরও জানান, ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা ও নিয়মিত সেবা প্রদানের মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধে সাধারণ মানুষের ভয়-আতঙ্ক কমাতে কাজ করা হবে।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন উপজেলা পরিষদ আশা প্রকাশ করেছে, এই ভ্যাকসিন সেবা চালুর ফলে ভূরুঙ্গামারী উপজেলায় জলাতঙ্ক সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ