তানোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতী পালন
সারাদেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে রাজশাহীর তানোরে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।গতকাল ৪ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এসময় তারা কমপ্লিট শাট-ডাউন কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যসেবা ও শিক্ষা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে কার্যক্রম স্থগিত রাখেন। কর্মবিরতিতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনকারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। অথচ আমরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। সরকারের নির্ধারিত কাঠামো অনুযায়ী আমাদের ১০ম গ্রেড পাওয়ার কথা থাকলেও আজও তা বাস্তবায়ন হয়নি। আমরা যোগ্য মর্যাদা ও ন্যায্য অধিকার চাই। সমাবেশে আরও বলা হয়, আমরা রোগীদের প্রতি দায়িত্বশীল। কিন্তু ন্যায্য দাবি আদায়ের আন্দোলন বাধ্যতামূলক হয়ে গেছে। দাবি পূরণ না হলে পর্যায়ক্রমে পূর্ণদিবস কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচির নেতৃত্ব দেন সভাপতি: মোঃ বদিউজ্জামান আসলাম সাধারণ সম্পাদক: শেখ মাহফুজ উর রহমান, সাংগঠনিক সম্পাদক: মোঃ মহিউদ্দিন আহম্মেদ, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তানোর, রাজশাহী। নেতৃবৃন্দ জানান, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে সারাদেশের ন্যায় তানোরেও কঠোর আন্দোলনে যাবে পরিষদ।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ