ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে ‘রান উইথ বাহলুল’ পদযাত্রায় মানুষের ঢল


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ১:৫০

কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাউদকান্দিতে অনুষ্ঠিত হলো আলোচিত ‘রান উইথ বাহলুল’ পদযাত্রা। বুধবার (৩ডিসেম্বর) বিকেল থেকে শুরু হওয়া এই আয়োজনে দাউদকান্দি জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। পদযাত্রায় অংশ নেয় হাজার হাজার উৎসাহী মানুষ, স্থানীয় নেতাকর্মী, তরুণ প্রজন্ম ও নানা বয়সের সাধারণ জনগণ।

পদযাত্রাটি দাউদকান্দি উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে দাউদকান্দি বাজার, দোনারচর, দাউদকান্দি টোল প্লাজা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় মডেল মসজিদের সামনে এসে শেষ হয়। পথিমধ্যে অংশগ্রহণকারীদের স্লোগান, ব্যানার ও সংগীতমুখর পরিবেশ পুরো এলাকা উৎসবে রূপ নেয়।

এই পদযাত্রায় নেতৃত্ব দেন কুমিল্লা-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য প্রার্থী মু. মনিরুজ্জামান বাহলুল। তিনি বলেন, “দাউদকান্দি ও মেঘনার মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা নতুন চেতনা তৈরি করেছে। এই পদযাত্রা তারই বহিঃপ্রকাশ। আমি জনগণের পাশে থেকে উন্নয়ন ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর দাউদকান্দিতে এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছে এই কর্মসূচি। বিশেষ করে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আয়োজনে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা সম্পন্ন করেন।

পুরো রুটে স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের সহযোগিতায় শৃঙ্খলা বজায় থাকে।
পদযাত্রা শেষে মনিরুজ্জামান বাহলুল সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আপনারা পাশে থাকলে দাউদকান্দি–মেঘনা হবে দেশের একটি উন্নত, স্মার্ট ও আধুনিক অঞ্চল।” 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার