ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চালকলে বরাদ্দ নেওয়ার চেষ্টা: উদ্বিগ্ন ব্যবসায়ীরা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ১:৫১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় লাইসেন্স নবায়ন না করেও কয়েকটি চালকল মালিক সরকারি ধান–চাল বরাদ্দ নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিয়ম মেনে কাজ করা মিল মালিকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী বৈধ ও নবায়নকৃত লাইসেন্স ছাড়া কোনো চালকল সরকারি সংগ্রহ কার্যক্রমে অংশ নিতে পারবে না। কিন্তু সম্প্রতি মেয়াদোত্তীর্ণ বা অসম্পূর্ণ কাগজপত্র থাকা কিছু মিল মালিক বরাদ্দ পেতে তদবির চালাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মিল মালিক বলেন, “আমরা নিয়ম মেনে বারবার লাইসেন্স নবায়ন করি। অন্যদিকে যারা নিয়ম না মেনে বরাদ্দ নেওয়ার চেষ্টা করছে, তারা বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা ও আইনকে প্রশ্নবিদ্ধ করছে। এতে সৎ ব্যবসায়ীদের বিনিয়োগ ও পরিশ্রম ঝুঁকির মুখে পড়বে।”

স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, চান্দাইকোনার রিয়া অটো-রাইস মিলসহ কিছু চালকল বরাদ্দ পেতে সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে, যা সরকারি খাদ্য সংগ্রহ ব্যবস্থার স্বচ্ছতা এবং কৃষকদের স্বার্থের জন্য হুমকিস্বরূপ।

রায়গঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম বলেন, “বৈধ কাগজপত্র ছাড়া কোনো মিল বরাদ্দ পাবে না। সমস্ত লাইসেন্স যাচাই করা হচ্ছে, অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন অর রশিদ যোগ করেন, “চালকল বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ নজরদারি রাখছি। কেউ অনিয়ম করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সচেতন মহল মনে করছেন, বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকলে সৎ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, বাজারে অস্থিরতা তৈরি হবে এবং সরকারি খাদ্য সরবরাহ ব্যবস্থায় অনিয়ম বাড়বে। এ নিয়ে রায়গঞ্জে সম্প্রতি ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এমএসএম / এমএসএম

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন