ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কারাগার থেকে ২৬ বছর পর মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ২:১

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রইস খান নামে এক পাকিস্তানি নাগরিক মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ হতে তিনি মুক্তি পান। পরে দুপুর দেড়টার সময় লাল রঙের গাড়িতে করে মূল ফটক দিয়ে বের হয়ে যান। বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আল মামুন। রইস খান পাকিস্তানের করাচি জেলার গুলজার হিজরী থানার দিন মোহাম্মদের ছেলে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রমনা থানার করা মামলায় কারাভোগ করছিলেন। কারাগার সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর থেকে তিনি কারাভোগ করছিলেন। পরে ২০০৫ সালের ৭ জুলাই তার সাজা হয়। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর তার সাজার মেয়াদ উত্তীর্ণ হয়। দীর্ঘদিন যাবৎ মুক্তিপ্রাপ্ত বন্দী হিসেবে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আটক ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আল মামুন জানান, দীর্ঘদিন যাবৎ মুক্তিপ্রাপ্ত বন্দী হিসেবে তিনি কারাগার-২ এ আটক ছিলেন। আজ দুপুর সাড়ে ১২টার সময় বিশেষ শাখার প্রতিনিধির উপস্থিতিতে দূতাবাসের প্রতিনিধিদের নিকট তাকে হস্তান্তর করা হয়।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ