ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৫-১২-২০২৫ দুপুর ৩:১৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন মসজিদে বাদ জুম্মা বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে উপজেলার প্রায় সবকটি মসজিদে ইমামদের নেতৃত্বে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অংশ নেন স্থানীয় বিএনপি নেতা-কর্মী, সমর্থকসহ সাধারণ মুসল্লিরা। তারা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার পাশাপাশি দেশের শান্তি, কল্যাণওসমৃদ্ধি কামনা করেন মসজিদের ইমামগণ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যলাভের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।এ সময় বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা বলেন, নেত্রী দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশব্যাপী বিভিন্ন স্থানে দোয়া কর্মসূচি পালন করা হচ্ছে। তারা আরও জানান, ভুরুঙ্গামারী উপজেলায় প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিকভাবে এ দোয়া কর্মসূচি চলবে।

উপস্থিত মুসল্লিরাও অসুস্থ নেত্রীর জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন এবং তাঁর সুস্থতা কামনায় নিজেদের অনুভূতি প্রকাশ করেন। দোয়া মাহফিল শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং মুসল্লিরা একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে মসজিদ ত্যাগ করেন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার