ভূরুঙ্গামারীতে নব যোগদান কারী ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নব যোগদান কারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এর সঙ্গে উপজেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর ২০২৫ ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ভুরুঙ্গামারী উপজেলার সার্বিক সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা উপজেলার মাদক গরুপাচার,যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উন্নয়ন, দীর্ঘদিনের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি সীমান্তবর্তী এ উপজেলার অর্থনৈতিক সম্ভাবনা, শিক্ষার মানোন্নয়ন, যুব উন্নয়ন, পর্যটন সম্ভাবনা এবং সরকারি সেবার গতিশীলতা নিয়ে নানা প্রস্তাবনা পেশ করেন।
মতবিনিময় সভায় বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলার আমির আজিজুর রহমান স্বপন, এনসিপির মাহফুজুল ইসলাম কিরণ, ভুরুঙ্গামারী থানার প্রতিনিধি এসআই হাবিবসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি,সাংবাদিকবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা এসময় উপস্থিত ছিলেন।
নবযোগদানকৃত ইউএনও উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রাপ্ত পরামর্শ ও সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করার আশ্বাস দেন। তিনি বলেন, ভুরুঙ্গামারীর সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। জনগণের সেবা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।
মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ