ভূরুঙ্গামারীতে আত্মীয়করণ বিধিমালা ২০১৯কে কালো আইন উল্লেখ করে বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি
শিক্ষক কর্মচারীদের আত্মীয়করণ বিধিমালা ২০১৯ আইন বাতিল, বৈষম্য দূরীকরণ এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১০ ডিসেম্বর) ভূরুঙ্গামারী সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভূরুঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা কর্মচারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, শিক্ষক কর্মচারীদের আত্মীয়করণ বিধিমালা ২০১৯ একটিবৈষম্যমূলকওঅবিচারপূর্ণ কালো আইন। এ বিধিমালার কারণে শিক্ষক-কর্মচারীরা নিয়মিত বঞ্চনার শিকার হচ্ছেন।বক্তাদের অভিযোগ বিধিমালা কার্যকর হওয়ার পর পদায়ন, পদোন্নতি ও প্রশাসনিক কার্যক্রমে পক্ষপাতিত্ব এবং অস্বচ্ছতার মাত্রা বৃদ্ধি পেয়েছে, যা শিক্ষক সমাজকে গভীরভাবে আহত করছে।
বক্তারা আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে সুস্থ ও সুশাসিত রাখতে হলে অবিলম্বে এ বৈষম্যমূলক বিধিমালা বাতিল করে স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও আধুনিক শিক্ষক প্রশাসন কাঠামো গড়ে তুলতে হবে। তারা জানান, বহুদিন ধরে ন্যায্য দাবি–দাওয়া অগ্রাহ্য হওয়ায় শিক্ষক সমাজের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
শিক্ষক নেতারা আর ও জানান আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। দাবি পূরণ না হলে আমাদের কর্মসূচি আরও জোরদার করা হবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ