ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

তাবলীগের মুরুব্বি হাজী সেলিমের ইন্তেকাল


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৫-১২-২০২৫ দুপুর ২:৪

তাবলীগের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম আজ ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কেরানীগঞ্জে নিজ বাসায় ফজরের নামাজের পূর্বে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, হাজী সেলিম সাহেব দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলীগের মেহনতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিশেষ করে টঙ্গী ইজতেমা মাঠে একটি বিশেষ জামাতের খেদমতে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য, যা সংশ্লিষ্টদের স্মৃতিতে আজও উজ্জ্বল।

হাবিবুল্লাহ রায়হান আরও জানান, দেশে সাদপন্থীদের পক্ষ থেকে বিভ্রান্তি ও বিভিন্ন ধরনের অশান্তি ছড়িয়ে পড়ার সময় এবং কাকরাইল মসজিদে ন্যাক্কারজনক হামলার ঘটনার প্রেক্ষাপটে দ্বীনের পক্ষে দৃঢ় অবস্থান নিতে গিয়ে হাজী সেলিম সাহেব গুরুতরভাবে আহত হন।

আজ জোহরের নামাজের পর তাঁর জানাজার নামাজ মান্দাইল–জিনজিরা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

এদিকে তাঁর ইন্তেকালে দাওয়াত ও তাবলীগের অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে—তিনি যেন তাঁকে ক্ষমা করেন, কবরকে প্রশস্ত করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ