মহেশখালী ডাম্পার চাপায় প্রাণ গেল শিশুর
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলায় ডাম্পার গাড়ির চাকায় পিষ্ট হয়ে ১৯ মাস বয়সী হিকমা মনি নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৫ ই ডিসেম্বর (সোমবার) সকালে এ দুর্ঘটনায় ঘটে। নিহত শিশু মুহুরীর ডেইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিনের মেয়ে বলে জানা যায়।
স্থানীয় সুত্রে জানা যায়,ছোট মহেশখালী ইউনিয়নের নুরুল ইসলামের বাড়িতে ডাম্পার গাড়ি করে বালি নিয়ে আসে। বালি বাড়ির উঠোনে ফেলে দিয়ে যাওয়ার সময় চাকার পিষ্ট হন শিশু হিকমা মনি।লোকজন এসে দেখতে পান চাকায় পিষ্ট হয়ে শিশুটির মস্তক মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং ঘটনাস্থলে মেয়েটির মৃত্যু হয়।স্থানীয় লোকজন গাড়িটি আটকানোর চেষ্টা করলে ড্রাইভার ডাম্পারটি নিয়ে পালিয়ে যান।
নিহত হিকমা মনির বাবা মাওলানা হেলাল উদ্দিন বলেন,বেপরোয়া ডাম্পার ড্রাইভার আমার মেয়েকে চাপা দিয়ে দিয়ে মেরে ফেলেছে।আমার একমাত্র কন্যা সন্তানকে এভাবে যে ডাম্পার চালক মেরে ফেলেছে তার দৃষ্টান্তমুলক শাস্তি চায়।যাতে আর কোনো মা বাবার বুক খালি না হয়।
এই ঘটনা সোস্যাল মিডিয়ায় প্রচার হওয়ার সাথে সাথে ঘটনাস্থলে মহেশখালী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি ভূমি আবু জাফর মজুমদার অভিযান পরিচালনা করে পাশের বিল থেকে ৩টি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করেন।তিনি বলেন লাইসেন্স বিহীন এই অবৈধ ডাম্পার গাড়ি গুলো জব্দ করতে আমার অভিযান চলমান থাকবে।
ঘটনার বিষয়ে মহেশখালী থানার (ভারপ্রাপ্ত) ওসি মজিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,ডাম্পার চাপায় শিশুর মৃত্যুর ঘটনাটি জানতে পেরেছি।আমাদের টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছি,সঠিক তদন্ত করে অপরাধীর বিরোদ্ধ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন